রাশিয়ার কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রি করছি না, আমরা নিরপেক্ষ: ইউক্রেনকে চীন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ি বলেছেন, ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে রাশিয়ার কাছে প্রাণঘাতী অস্ত্র বিক্রি করছে না বেইজিং। শনিবার মিউনিখে নিরাপত্তা সম্মেলনের পার্শ্ববৈঠকে তিনি ইউক্রেনীয় পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবাকে এ কথা বলেছেন। রবিবার (১৮ ফেব্রুয়ারি) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। ফরাসি বার্তা সংস্থা
এএফপি এ খবর জানিয়েছে। বিবৃতি অনুসারে, দিমিত্রো কুলেবাকে ওয়াং ইয়ি বলেছে, পরিস্থিতির কোনও সুবিধা নিচ্ছে না চীন। সংঘাতে লিপ্ত পক্ষ বা জড়িতদের কাছে চীন প্রাণঘাতী অস্ত্র বিক্রি করে না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধে চীন নিজেকে নিরপেক্ষ হিসেবে দাবি করে আসছে। কিন্তু মস্কোর আক্রমণের নিন্দা না জানানোর কারণে দেশটির সমালোচনা করেছে পশ্চিমা দেশগুলো।
গত কয়েক বছরে অর্থনৈতিক সহযোগিতা ও কূটনৈতিক যোগাযোগ বাড়িয়েছে রাশিয়া ও চীন। ইউক্রেনে মস্কোর আক্রমণের পর দুই দেশের কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি পেয়েছে। বেইজিংয়ের বিরুদ্ধে মস্কোকে অস্ত্র সরবরাহের অভিযোগ উঠেছে। কিন্তু দেশটি
সবসময় এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code