গ্রিসে ভূমিকম্পে চার্চ ধস, নিহত অন্তত ১

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual2 Ad Code

নিউজ ডেস্কঃ গ্রিসের ক্রিট দ্বীপে পাঁচ দশমিক আট মাত্রার এক ভূমিকম্পে একটি চার্চ ধসে পড়েছে। এতে অন্তত একজন নিহত হয়েছেন, আহত নয়জন। স্থানীয় সময় সকালে এ ঘটনা ঘটে বলে সোমবার (২৭ সেপ্টেম্বর) জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় নাগরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। গ্রীস এবং তুরস্ক উভয়ই ফল্ট লাইনের ওপর আছে। এই দুই দেশে ভূমিকম্প সাধারণ বিষয়।

Manual8 Ad Code

ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) প্রাথমিকভাবে ভূমিকম্পটি ৬ দশমিক ৫ মাত্রায় রেকর্ড করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) বলে এটি ৬ মাত্রার। পরে এথেন্স জিওডায়নামিক ইনস্টিটিউট জানায়, কম্পনটি আসলে ৫ দশমিক ৮ মাত্রার।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code