পারমাণবিক অস্ত্র নিয়ে বাইডেনের হুঁশিয়ারিতে রাশিয়ার প্রতিক্রিয়া

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual4 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইউক্রেন যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের হুঁশিয়ারির প্রতিক্রিয়া জানিয়েছে রাশিয়া। শনিবার রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন জানিয়েছে, ইউক্রেনে গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করবে না রাশিয়া। মার্কিন সাময়িকী নিউজউইক এ খবর জানিয়েছে। ইউক্রেনে চলা সামরিক অভিযানে রুশ প্রেসিডেন্ট পুতিন তার বাহিনীকে পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারেন, এ নিয়ে শঙ্কায় রয়েছেন পশ্চিমা নেতারা। সিবিএস নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মস্কোকে সতর্ক করে বাইডেন বলেছেন, এমন পদক্ষেপের ফলে যুদ্ধের প্রকৃতি বদলে যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন কিছু আর ঘটেনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code