যেভাবে ঘরে কাজল বানাবেন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: বাড়ি থেকে বের হওয়ার আগে কাজল আর টিপ চাই-ই আপনার? প্রাকৃতিক কাজল তৈরি করে নিতে পারেন নিজেই। এটি ব্যবহার করা পুরোপুরি নিরাপদ। ঘরে কাজল তৈরি একটি ঐতিহ্যবাহী প্রথা যা বিভিন্ন সংস্কৃতিতে বহু শতাব্দী ধরে ব্যবহৃত হয়ে আসছে। সাধারণ কিছু উপাদান ব্যবহার করে কীভাবে প্রাকৃতিক কাজল তৈরি করবেন জেনে নিন। যা যা লাগবে-
তিলের তেল বা ঘি: ২ টেবিল চামচ
বাদাম তেল: ১ চা চামচ বাদাম তেল
ক্যাস্টর অয়েল: ১ চা চামচ
একটি ছোট ইস্পাতের বাটি
একটি সুতির কাপড়ের টুকরা
একটি মাটির প্রদীপ

যেভাবে তৈরি করবেন-তেল একটি ছোট স্টিলের বাটিতে নিয়ে নিন। এর সঙ্গে তিলের তেল বা ঘি যোগ করুন। মসৃণ না হওয়া পর্যন্ত ভালোভাবে মেশান। এর পরে মিশ্রণে ক্যাস্টর অয়েল যোগ করুন এবং ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাটির প্রদীপে ঢেলে দিন। এক টুকরো কাপড় সলতের মতো করে দিয়ে দিন ভেতরে। সলতের বের হওয়া অংশে আগুন ধরিয়ে দিন। উপরে রাখুন স্টিলের পাত্র। সরাসরি যেন আগুনের শিখার সংস্পর্শে না আসে পাত্র। ধীরে ধীরে পাত্রে জমতে থাকবে কাজল।

Manual2 Ad Code

কীভাবে সংরক্ষণ করবেন কাজল-
পর্যাপ্ত পরিমাণ কাজল তৈরি হয়ে গেলে একটি ছোট বায়ুরোধী পাত্রে বা কাজলদানিতে স্থানান্তর করুন। পাত্র বন্ধ করার আগে কাজলকে পুরোপুরি ঠান্ডা হতে দিন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code