বিবাহিত নায়িকা ট্যাবু নিয়ে কিয়ারার ভাবনা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: এই তো, কদিন আগেই কিয়ারা আদভানির বিয়ের এক বছর পূর্ণ হয়েছে। গেলো বছরের ৭ ফেব্রুয়ারি অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে বেঁধেছেন ভালোবাসার ঘর। এরপর থেকে সুখেই চলছে সংসার পর্ব। সমান্তরালে সিনেমার কাজও করছেন পুরোদমে। যদিও সিনে দুনিয়ায় একটি ট্যাবু রয়েছে, বিবাহিত নায়িকার ক্যারিয়ার এগোয় না। দর্শক নাকি মুখ ফিরিয়ে নেয়। এ কারণে অধিকাংশ নায়িকা লম্বা সময় পার করে তবেই সংসারের কথা ভাবেন। অথবা বিয়ে করলেও সেটা লুকিয়ে রাখেন সর্বোচ্চ চেষ্টায়। এই ট্যাবু অবশ্য ক্রমশ ভাঙছে। নায়িকাদের কেউ কেউ এখন ঘটা করেই বিয়ে করে নিচ্ছেন, ক্যারিয়ারের শুরুতেই। তেমনই এক তারকা কিয়ারা আদভানি। নিজের বিয়ের প্রসঙ্গে তিনি বলেন, “ব্যাপারটা এমন ছিল, ‘ও বিয়ে করে ফেলছে কেন? মাত্র ক্যারিয়ারের সুবর্ণ সময়ে পা রাখলো।’ তবে স্বস্তির বিষয় হলো, দর্শকের মানসিকতার উন্নতি হয়েছে। তাদেরকে কুর্ণিশ জানাই।” কিয়ারা মনে করেন, বিয়ের পর তার কাজ কমা তো দূর, বরং বেড়েছে। তার ভাষ্য, ‘আমি মনে করি, ক্যারিয়ারের সবচেয়ে বড় দুটি ছবিতে আমি বিয়ের পরই চুক্তিবদ্ধ হয়েছি। এতেই বোঝা যায় যে, একটা ইতিবাচক পরিবর্তন এসেছে। তাছাড়া ব্যক্তিগত এবং পেশাগত জীবন আমি খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারি। ফলে যদি কোনও কাজ করতে চাই, সেটা করে ফেলি নির্ভাবনায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code