ওটিটিতে শীর্ষে অভিনেত্রী তাসনিয়া ফারিণ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: এ সময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তাসনিয়া ফারিণ। অভিনয়ে নৈপুণ্যতার কারণে দর্শক মহলে বেশ প্রশংসিত। শুধু বাংলাদেশ নয়, ভারতের কলকাতায়ও তার জনপ্রিয়তা রয়েছে। টিভি নাটক ওটিটি প্ল্যাটফর্মে কাজ করার পাশাপাশি সিনেমায়ও পা দিয়েছেন তিনি। গত ২২ ফেব্রুয়ারি চরকিতে মুক্তি পেয়েছে ফারিণ অভিনীত‘কাছের মানুষ দূরে থুইয়া’। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দেশীয় ওটিটি প্ল্যাটফর্মে যেসব ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম মুক্তি পেয়েছে তার মধ্যে হাতেগোনা দু’একটি দর্শকের আলোচনায় ছিল। এরমধ্যে কাজল আরেফিন অমি নির্মিত প্রথম ওয়েবফিল্ম ‘অসময়’ ও শিহাব শাহীন পরিচালিত ‘কাছের মানুষ দূরে থুইয়া’ সবচেয়ে বেশি সাড়া ফেলেছে। এ দুই ওয়েবফিল্মে প্রধান নারী চরিত্রের অভিনেত্রী তাসনিয়া ফারিণ। দুটি ফিল্মে অভিনয় করেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অসংখ্য মানুষের প্রশংসা কুড়িয়েছেন। তাসনিয়া ফারিণ অভিনীত ‘অসময়’ নতুন বছরে গত ১৮ জানুয়ারি বঙ্গ-তে মুক্তি পেয়েছিল। এ ওয়েবফিল্মে মূল চরিত্র উর্বির ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সেখানে আরও অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, ইরেশ জাকের, রুনা খান।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code