আমেরিকার আরব মিত্রদের ছাড় নয়: হুঁশিয়ারি ইরানের

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual3 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: আমেরিকা তেহরানের ওপর যুদ্ধ চাপিয়ে দিলে ওয়াশিংটনের আরব মিত্রদের ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। এক টেলিভিশন সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর সিনিয়র কমান্ডার আমির-আলী হাজিযাদে। ব্রিগেডিয়ার জেনারেল আমির-আলী হাজিযাদে বলেন, মধ্যপ্রাচ্যে যে কোনও যুদ্ধ শুরু হলে মধ্যপ্রাচ্যে মার্কিন মিত্ররা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিশ্বের কোথাও শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। মধ্যপ্রাচ্যে যদি কোনও ঘটনা ঘটে এবং যুদ্ধ লেগে যায় তাহলে আমরা মার্কিন ঘাঁটি এবং এসব ঘাঁটির স্বাগতিক দেশগুলোর মধ্যে কোনও পার্থক্য করবো না।

Manual4 Ad Code

বুধবার পরমাণু অস্ত্র বহনে সক্ষম দুইটি মার্কিন বি-৫২ বোমারু বিমান যুক্তরাষ্ট্র থেকে উড়ে গিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে টহল দিয়েছে। টহল শেষে এটি আবার নিজ দেশে ফিরে গেছে। ওয়াশিংটন বলছে, ইরানকে সতর্ক করতেই তাদের এ পদক্ষেপ। গত সপ্তাহে পরমাণু শক্তিচালিত একটি মার্কিন সাবমেরিনও পারস্য উপসাগরে অনুপ্রবেশ করে। ডেমোক্র্যাট জো বাইডেনের কাছে ক্ষমতা হস্তান্তরের আগে ইরানের বিরুদ্ধে বেপরোয়া হামলা চালাতে পারেন বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code