জাতীয় পরিষদে ইমরানপন্থিদের স্লোগান

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: পাকিস্তানের জাতীয় পরিষদের ভেতরে স্লোগান দিয়েছেন ইমরানপন্থিরা। বৃহস্পতিবার কয়েক ঘণ্টা বিলম্ব হওয়ার পর প্রথম অধিবেশন বসেছে। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফের (পিটিআই) পোস্ট করা ভিডিও চিত্রে দেখা গেছে, সুন্নি ইত্তেহাদ কাউন্সিলের সংসদ সদস্যরা ইমরানপন্থি
স্লোগান দিচ্ছেন। পিটিআই ও এসআইসি-এর নির্বাচিত সংসদ সদস্যরা ‘ইমরান খান জিন্দাবাদ’ এবং ‘পিটিআই এসেছে’ বলে স্লোগান দিচ্ছেন। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের জাতীয় পরিষদের প্রথম অধিবেশ শুধু সংসদ সদস্যদের শপথ পাঠের পর বৈঠকের মুলতবি ঘোষণা করা হবে। অধিবেশনের দ্বিতীয় দিন, স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সেদিনই তাদেরকে শপথ পাঠ করানো হবে। তারপর শনিবার তৃতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী নির্বাচন করবেন সংসদ সদস্যরা। স্পিকার পদে সরদার আয়াজ সাদিককে মনোনয়ন দিয়েছে পাকিস্তান মুসলিম লিগ- নওয়াজ (পিএমএল-এন)। স্পিকার নির্বাচনে আয়াজ সাদিকের বিপরীতে আছেন পাকিস্তান তেহেরিক-ই-ইনসাফ পিটিআই-সমর্থিত আমির ডোগার। প্রধানমন্ত্রী পদে শাহবাজ শরিফকে মনোনয়ন দিয়েছে পিএমএল-এন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code