

বেইলি রোডে আগুন: মৃতের সংখ্যা বেড়ে ৪৪
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল ভবনে লাগা ভয়াবহ আগুনে বাড়লে লাশের সারি। মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জনে। স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন ৪৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিতের পর রাজারবাগ পুলিশ হাসপাতালে আরও একজন মারা গেছেন বলে খবর পাওয়া গেছে।অগ্নিকাণ্ডের ঘটনায় হতাহতদের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ছুটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। ব্রিফিংয়ে তিনি জানান, অগ্নিকাণ্ডের এ ঘটনায় দগ্ধ হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও ঢামেকে ভর্তি আছেন আরও ২২ জন। তাদের সবার অবস্থা আশঙ্কাজনক।ডা. সামন্ত লাল সেন আরও জানান, আগুনের ঘটনা পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।