প্রেসিডেন্ট নির্বাচন অসাংবিধানিক: ইমরান খান

লেখক: Nopur
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। রোববার প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদ জানিয়ে এ বিক্ষোভের ডাক দেন তিনি|পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। কারাবন্দি ইমরান খান বলেছেন, জাতি কখনোই প্রমাণিত ও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে না। পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হন। তার বিরুদ্ধে লড়েছিলেন পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাজ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শাজবাজ শরিফ। প্রেসিডেন্ট নির্বাচনের কিছুক্ষণ পরই বিক্ষোভের ডাক দেয়া হল। পিটিআই নেতা ইমরান খান অবশ্য শুরু থেকেই ৮ ফেব্রুয়ারির নির্বাচনে কারচুপি ও ভোট চুরি হয়েছে বলে অভিযোগ করে আসছিলেন। এবার প্রেসিডেন্ট নির্বাচনকেও অসাংবিধানিক উল্লেখ করে আজ রবিবার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code