বিএনপি ব্যর্থ হয়ে খেই হারিয়েছে : পররাষ্ট্রমন্ত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ বলেন, বিএনপি দেশকে মগের মুল্লুক বানাতে চেয়েছিল। সে জন্য তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল, কিন্তু ব্যর্থ হয়ে খেই হারিয়ে ফেলেছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় চলমান রাজনীতি প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। আজ শুক্রবার রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে এ সভার আয়োজন করা হয়।

Manual3 Ad Code

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু যখন যুদ্ধবিধ্বস্ত দেশকে ৯ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির বেগে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখন যে অপশক্তি বঙ্গবন্ধুকে হত্যার পটভূমি তৈরি করেছিল, হত্যায় জড়িত ছিল; সেই অপশক্তি দেশকে পেছনে নিয়ে যেতে ষড়যন্ত্রে লিপ্ত।

Manual6 Ad Code

হাছান মাহমুদ বলেন, এই রাজনৈতিক অপশক্তি বারবার দেশে গণতন্ত্র নস্যাৎ করতে চেয়েছে। সেই চক্রান্তেই বিএনপি গত নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। কিন্তু ব্যর্থ হয়ে দিবাস্বপ্নের চূড়া থেকে ধপাস করে পড়ে গিয়ে এখন হাঁটছে, লিফলেট দিচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আপনারা হাঁটেন, দৌড়ান; কিন্তু আবার যদি মানুষ পোড়ানোর অপচেষ্টা করেন, জনগণ উচিত শিক্ষা দেবে।’

Manual7 Ad Code

কিছু ব্যক্তিবিশেষও এই অপশক্তির সঙ্গে যুক্ত হয়েছেন, যাঁরা বিশ্বের সামনে দেশকে দরিদ্র বলে অপপ্রচার চালিয়ে নিজে নানা পুরস্কার নেন বলে উল্লেখ করেন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, ‘ড. ইউনূসের প্রতি সম্মান রেখেই বলতে চাই, দেশের মানুষের দুঃখ-দুর্দশা নিয়ে তাঁর কোনো চিন্তা নাই। দেশে যখন বন্যা হয়, তখন তাঁকে পাওয়া যায় না, দেশে যখন মানুষ পোড়ানো হয়, তখন তাঁর কোনো বক্তব্য পাওয়া যায় না, দেশে যখন দুর্যোগ হয়, তখন ড. ইউনূসকে বিদেশে পুরস্কার নিতে ব্যস্ত থাকতে দেখা যায়।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code