আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করতে হবে: গণতন্ত্র মঞ্চ

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক নিউজ, ঢাকা: গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, আমরা আগেই বলেছি, দমন-পীড়ন করে গণ-আন্দোলন ঠেকানো যাবে না। বর্তমান জনসম্মতিহীন সরকারকে আন্দোলনের মাধ্যমে পদত্যাগে বাধ্য করা এবং জনগণের ভোটাধিকার ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর ও শাসনব্যবস্থা বদলানোর লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। সোমবার (২২ আগস্ট) রাজধানীর মোহাম্মাদপুর টাউন হলের সামনে জোটের প্রচারণায় অংশ নিয়ে মঞ্চের নেতারা এসব কথা বলেন।

Manual8 Ad Code

আগামী ২৭ আগস্ট গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ ও পদযাত্রা কর্মসূচি সামনে রেখে এ প্রচারণায় অংশ নেন নেতারা। কর্মসূচিতে সাইফুল হক, জোনায়েদ সাকি, তানিয়া রব, মোমিনুল ইসলাম, আখতার হোসেন, রাশেদ খান, বহ্নি শিখা জামালী, শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, বাচ্চু ভুইয়া, আকবর খান, কবির হাসান, ইমরান ইমন বক্তব্য রাখেন।

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code