কাবা থেকে তিন কিলোমিটার দূর গেলো নামাজের কাতার

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক নিউজঃ চলতি বছরের পবিত্র রমজান মাসের দ্বিতীয় শুক্রবার ছিল গতকাল। আর এদিন পবিত্র কাবা শরীফে তারাবির নামাজ আদায়ের জন্য জড়ো হয়েছিলেন লাখ লাখ মানুষ। মুসল্লিদের ভিড় এতই বেশি ছিল যে কাবার গ্র্যান্ড মসজিদ পেরিয়ে নামাজের কাতার গিয়েছিল তিন কিলোমিটারেরও বেশি দূরের মাআলা এলাকায়।

শনিবার (২৩ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

Manual4 Ad Code

মাআলা এলাকায় মানুষের নামাজ পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ড্রোন থেকে তোলা এ ভিডিওতে দেখা যাচ্ছে, নিচে হাজার হাজার মানুষ গিজ গিজ করছেন। তবে কাবায় নামাজ পড়তে যাওয়া ব্যক্তিরা যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন সেটি নিশ্চিতে নিরলসভাবে কাজ করেছেন ভিড় সামলানোর দায়িত্বে থাকা কর্মকর্তা ও কর্মচারীরা।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code