সৌদিতে ঈদের ছুটি টানা ৬ দিন

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: সৌদি আরবে পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটিতে ঈদ উপলক্ষে আগামী ৮ এপ্রিল সোমবার থেকে ১১ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আর সৌদিতে শুক্র ও শনিবার এমনিতে সাপ্তাহিক বন্ধ থাকে। ফলে সবমিলিয়ে এবারের ঈদে দেশটির সাধারণ মানুষ টানা ছয়দিনের ছুটি পেতে যাচ্ছেন।

Manual4 Ad Code

রোববার ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়। খবর গালফ নিউজের

Manual7 Ad Code

রমজান মাসে বিশ্বের ১৮০ কোটি মুসলিম রোজা রাখেন। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন তারা। রোজার মাসে ধর্মীয় কার্যকলাপে মনোযোগ দেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

Manual3 Ad Code

রমজান মাস শেষে আসে খুশির ঈদ। এই দিনে পরিবারের সঙ্গে সাক্ষাৎ হয় প্রায় সবার। আনন্দের সঙ্গে উৎযাপিত হয় ঈদ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code