হবিগঞ্জে ৩০ হাজার টাকা বেতনের দাবিতে ইন্টার্ন চিকিৎসকদের মানববন্ধন

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: হবিগঞ্জে বকেয়া পরিশোধ ও ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে মানববন্ধন করেছেন ইন্টার্ন চিকিৎসকেরা। আজ সোমবার দুপুরে হবিগঞ্জ শেখ হাসিনা মেডিকেল কলেজ ও ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের আয়োজনে জেলা সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন হয়।

Manual2 Ad Code

মানববন্ধনে বক্তারা বলেন, ‘স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি হলেও ইন্টার্ন চিকিৎসকেরা ন্যায্য বেতন-ভাতা পাচ্ছি না। অতীতে বারবার আশ্বাস দেওয়া হলেও তা বাস্তবায়ন করা হয়নি। বর্তমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায় ১৫ হাজার টাকা কোনোভাবেই একজন ইন্টার্ন চিকিৎসকের পরিশ্রমের মূল্যায়ন হতে পারে না। ইন্টার্নদের সব বকেয়া ভাতা পরিশোধ এবং ইন্টার্ন ভাতা ৩০ হাজার টাকায় উন্নীত করা হোক।’

Manual4 Ad Code

হবিগঞ্জ ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মোশাহিদ চৌধুরী বলেন, ‘আড়াই মাস পেরিয়ে গেলেও এখনো আমরা ভাতা পাইনি। অবিলম্বে ইন্টার্নদের বকেয়া ভাতা পরিশোধ এবং বেতন ৩০ হাজার টাকায় উন্নীত করা সময়ের দাবি।’

Manual6 Ad Code

মানববন্ধন শেষে এই দুই দাবিতে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের কাছে স্মারকলিপি দেন ইন্টার্ন চিকিৎসকেরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code