নবীগঞ্জে সরকারি ২৫০০ টাকার তালিকায় অনিয়মের অভিযোগ

লেখক:
প্রকাশ: ৬ years ago

Manual8 Ad Code

হবিগঞ্জ প্রতিনিধি: নবীগঞ্জ উপজেলায় চলমান করোনা ভাইরাসের সংকটে সরকারি সহায়তার জন্য ২৫০০ টাকার তালিকা তৈরিতে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে পৌরসভার এক নারী কাউন্সিলরের বিরুদ্ধে।

Manual4 Ad Code

২৫০০ টাকার তালিকায় নিজের স্বামী, ভাই-ভাবি ও তাদের মেয়ের নামসহ ৬ জন আত্মীয়ের নাম দিয়েছেন তিনি।

Manual8 Ad Code

সুত্রে জানা যায়, নবীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সলর বিএনপি নেত্রী রোকেয়া বেগম সরকারি ত্রাণ সহায়তার অগ্রাধিকার তালিকায় এই চিত্র পাওয়া গেছে।

Manual1 Ad Code

এমন অভিযোগ তুলে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন ৫ নং ওয়ার্ড হরিপুর গ্রামের বাসিন্দা রমিজ উল্লাহ।
অভিযোগে উল্লেখ করেন- নারী কাউন্সিলর রোকেয়া বেগম তার নিজ পরিবারের ৬ জনের নাম তালিকায় অন্তর্ভূক্ত করেছেন এবং সরকারের এই অর্থ সহায়তার সুবিধা ভোগ করেছেন।

তালিকায় অন্তর্ভূত নামগুলোর মধ্যে রয়েছেন- তার স্বামী রাজু আহমেদ, তার মেয়ে রুবি বেগম, আপন ভাতিজি মেহের জাহান আক্তার, ভাবী জামিনা বেগম, ভাই রুবেল মিয়া, ভাবী হালেমা। তারা সবাই একই পরিবারের সদস্য।

অভিযোগে আরো উল্লেখ করেন- তাদের ওয়ার্ডের অনেক কর্মহীন অসহায় গরীব পরিবার থাকার পরও নারী কাউন্সলরের একি পরিবারের ৬ টি নাম অন্তর্ভূত করায় এলাকাবাসীর মধ্য তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অনিয়মের অভিযোগটি দ্রুত তদন্ত করে যথাযত আইনী পদক্ষেপ গ্রহন করতে প্রশাসনের প্রতি আবেদন জানান এলাকাবাসী।

Manual6 Ad Code

অভিযোগের প্রেক্ষিতে কাউন্সিলর রোকেয়া বেগমের সাথে সেলফোনে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বিজত কুমার পালের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগের সত্যতা স্বীকার করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code