মুখোরোচক ‘খাসির কোরমা’

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: যেকোনো আয়োজনে খাসির মাংসের আলাদা ডিমান্ড রয়েছে। বাসায় সহজে তৈরি করুন মজাদার ‘খাসির কোরমা’। মুখোরোচক এ খাবারের কথা মনে পড়লে জিভে জল এসে যায়।

চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে—

উপকরণ

একটি মাঝারি পেঁয়াজ কুচি ১০০ গ্রাম

হাড়সহ খাসির মাংস ৫০০ গ্রাম

Manual7 Ad Code

তেল/ঘি ৬৫ মিলি

রসুন কুচি অর্ধেক

Manual5 Ad Code

আদা বাটা আধা চামচ

দই ৭৫ গ্রাম

কাজুবাদাম পেস্ট ৩৫ গ্রাম

Manual7 Ad Code

কালো এলাচ দুটি

সবুজ এলাচ আটটি

লবঙ্গ সাতটি

তেজপাতা একটি

কালো গোলমরিচের গুঁড়া আধা চা চামচ

দারুচিনি একটি ছোট আকারের

ধনে গুঁড়া দেড় চা চামচ

জিরা গুঁড়া আধা চা চামচ

লাল মরিচের গুঁড়া আধা চামচ

লবণ স্বাদমতো

কেওড়া জল এক চামচ

কাজুবাদাম ১০-১৫টি

প্রস্তুত প্রণালি

একটি পাত্রে তেল বা ঘি গরম করে তাতে কাটা পেঁয়াজ দিতে হবে। চুলার আঁচ মাঝারি রাখতে হবে। পেঁয়াজগুলো বাদামী রঙ না হওয়া পর্যন্ত ভাজতে থাকুন। গাঢ় বাদামী হয়ে গেলে তুলে রাখুন।

এবার প্যানে আবার তেল বা ঘি গরম করে নিতে হবে। এতে গরম মশলা, আদা বাটা, রসুন কুচি ও মাংস দিয়ে দিন। এটিকে মাঝারি থেকে উচ্চ আঁচে ভাজুতে থাকুন। যতক্ষণ না মাংসের রঙ গোলাপি হচ্ছে, ততক্ষণ ভাজতে থাকুন। দই এবং কাজুবাদাম পেস্ট যোগ করুন। সমস্ত কিছু ভাল করে ভাজতে হবে। পুরো সময় নাড়তে থাকুন। মাংস থেকে তেল ছড়ানো পর্যন্ত অপেক্ষা করুন।

Manual3 Ad Code

এবার পানি দিয়ে দিন। একটু ফুটতে দিন। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিন। প্রায় দেড় থেকে দুই ঘন্টা অপেক্ষা করুন। এ সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। এরপর ভেজে রাখা পেঁয়াজগুলো হাত দিয়ে ভালো করে চূর্ণ করে নিতে হবে।

মাংসের ঢাকনা খুলে পেঁয়াজগুলো মিশিয়ে দিতে হবে। আবার ঢেকে দিতে হবে। আরও ৫-১০ মিনিট রান্না করুন। বেশি ভুনা হয়ে গেলে পানি যোগ করতে পারেন। এরপর কেওড়া জল দিয়ে দিতে হবে। স্বাদ মতো মরিচ এবং লবণ দিতে পারেন। এবার চুলা থেকে নামিয়ে নিন। পরিবেশনের আগে বাদাম দিয়ে সাজিয়ে নিন ‘খাসির কোরমা

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code