ইসরাইলে ইরানের হামলার পর কমেছে তেলের দাম

লেখক: Shiuly
প্রকাশ: ৩ years ago

Manual8 Ad Code

নিউজ ডেস্ক: ইরান-ইসরাইল ইস্যুতে আবারো উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইসরাইলের ওপর ইরানের হামলার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাবে- এমন ধারণাই স্বাভাবিক ছিল। নতুন মোড় নিয়েছে জ্বালানি তেলের বিশ্ববাজারে। হামলার পর প্রথম দিনের লেনেদেনে আন্তর্জাতিক বাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম।

Manual7 Ad Code

সোমবার সকালে এশিয়ান ট্রেডে এ কম মূল্যের প্রবণতাই দেখা গেছে, যদিও সেটা প্রতি ব্যারেল ৯০ ডলারের কাছাকাছিই ছিল। খবর বিবিসির।

Manual3 Ad Code

গত ছয় মাসের মধ্যে গত সপ্তাহে তেলের দাম ছিল সর্বোচ্চ। গত সপ্তাহের শেষে প্রতি ব্যারেল তেলের দাম ৯২ দশমিক ১৮ ডলার পর্যন্ত হয়েছিল। গত বছরের অক্টোবরের পর থেকে ধরলে সেটা ছিল সর্বোচ্চ। এরপর থেকে কমতে কমতে সেটা ৯০ দশমিক ৪৫ ডলারে নেমেছিল। সোমবার সকালে সেটা আরও ২০ থেকে ৩০ সেন্ট কমেছে।

Manual4 Ad Code

ইরান বর্তমানে প্রতিদিন ৩০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল উৎপাদন করে থাকে। তেল উৎপাদনের ক্ষেত্রে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে ইরানের অবস্থান চতুর্থ। বিশ্বের মধ্যে সপ্তম। ইসরাইলে হামলার পর থেকে সব সময়ই একটা পালটা আঘাতের আশঙ্কায় রয়েছে ইরান। সেই আঘাত ইরানের তেলক্ষেত্রের ওপরও হতে পারে। এসব বিবেচনায় তেল সরবরাহের ক্ষেত্রে ইরান এখন আগের চেয়ে অনেক বেশি সতর্কতা অবলম্বন করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code