৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা আগামীকাল

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার সব বিভাগে একযোগে অনুষ্ঠিত হবে। ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেবেন প্রার্থীরা। ২০০ নম্বরের এ পরীক্ষা শুরু হবে সকাল ১০টায়। যা চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার্থীদের সকাল ৯টা ৩০ মিনিটের মধ্যে আসন গ্রহণ করতে হবে।

Manual8 Ad Code

জানতে চাইলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আনন্দ কুমার বিশ্বাস বলেন, ‘সুষ্ঠুভাবে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের জন্য সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

Manual1 Ad Code

গত বছরের ৩০ নভেম্বর ৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। এই বিসিএসে সব মিলিয়ে ক্যাডার পদ রাখা হয়েছে ৩ হাজার ১৪০টি। এর মধ্যে জেনারেল ক্যাডারে পদ রয়েছে ৪৮৯টি। আর টেকনিক্যাল (প্রফেশনাল) ক্যাডারে পদ রয়েছে ২ হাজার ৭৪টি।

এ ছাড়া এই বিসিএসের মাধ্যমে সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন। সবচেয়ে বেশি নেওয়া হবে স্বাস্থ্য ক্যাডারে। এ পরীক্ষার মাধ্যমে বিসিএস সহকারী সার্জন ১ হাজার ৬৮২ জন, সহকারী ডেন্টাল সার্জন ১৬ জন নেওয়া হবে।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code