মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান এরদোয়ানের

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান (ফাইল ছবি)

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: এরসঙ্গে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এমন অবস্থায় গাজায় ইসরায়েলের হামলা বন্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য মুসলিম বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (২ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলের হামলা বন্ধ নিশ্চিত করতে বৃহস্পতিবার মুসলিম বিশ্বের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।

গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারোর সাথে ফোন কলে প্রেসিডেন্ট এরদোয়ান ফিলিস্তিনের ওপর চলমান ইসরায়েলি হামলা এবং গাম্বিয়ায় অনুষ্ঠিতব্য ১৫ তম ইসলামিক শীর্ষ সম্মেলনের আলোচ্যসূচি নিয়ে আলোচনা করেন বলে তুরস্কের যোগাযোগ অধিদপ্তর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে জানিয়েছে।

Manual6 Ad Code

গাম্বিয়া আগামী ৪-৫ মে রাজধানী বানজুলে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এর রাষ্ট্র ও সরকার প্রধানদের ইসলামিক শীর্ষ সম্মেলন আয়োজন করবে। তুর্কি প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, শীর্ষ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো কল্যাণকর হবে।

Manual5 Ad Code

তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান সম্মেলনে তুরস্কের প্রতিনিধিত্ব করবেন বলেও জানান তিনি।

Manual2 Ad Code

এরদোয়ান বলেন, ‘তুরস্ক এবং গাম্বিয়ার মধ্যে সম্পর্ক বাড়াতে সামনে যৌথ পদক্ষেপ নেওয়া যেতে পারে।’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code