বিশ্বকাপের আগে যে দুজনের ওপর নজর বাংলাদেশের

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর এই মেগা টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতির অংশ হিসেবে আজ (শুক্রবার) থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ খেলতে নেমেছে বাংলাদেশ। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামে লড়ছে টাইগাররা। পুরো সিরিজেই টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে দর্শকদের বাড়তি নজর থাকবে দুই ক্রিকেটারের ওপর।

Manual1 Ad Code

নিউজ ডেস্ক: ইনজুরি কাটিয়ে দীর্ঘ ১৮ মাস পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ সাইফউদ্দিন। এমনকি বেশ ভালোভাবেই টি-টোয়েন্টি বিশ্বকাপের পরিকল্পনায়ও রয়েছেন এই পেস বোলিং অলরাউন্ডার। তবে এই সিরিজেই তার ফিটনেসের অবস্থা বোঝা যাবে। এছাড়া জিম্বাবুয়ের বিপক্ষে আজ টি-টোয়েন্টি ফরম্যাটে অভিষেক হয়েছে ওপেনার তানজিদ হাসান তামিমের। বিশ্বকাপে খেলার আগে এই সিরিজে নিজেকে প্রমাণের বড় সুযোগ এই ওপেনারের।

সাইফউদ্দিন এবং তামিম দুজনের জন্যই বড় সুযোগ বলা যেতে পারে এই সিরিজকে। বিশেষত এখনও চোটের কারণে মাঠের বাইরে আছেন সৌম্য সরকার। ওপেনিংয়ে তার বিকল্প হিসেবে তানজিদ তামিম বিশ্বকাপ দলে থাকতে পারেন। সবমিলিয়ে নিজেদের জায়গা পোক্ত করতে দলের হয়ে পারফর্ম করা তাই অনেক জরুরী। গতকাল সংবাদ সম্মেলনেও বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাইফউদ্দিনকে নিয়ে আশার কথা জানিয়েছিলেন।

Manual2 Ad Code

শান্ত বলেছিলেন, ‘সাইফউদ্দিন অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অনেকদিন পর দলে এসেছে, ওর জন্য ভালো একটা সুযোগ। দলে লোয়ার অর্ডার বা লোয়ার মিডল অর্ডারে যারা ব্যাটিং করে– তাসকিন (আহমেদ), তানজিম (হাসান) সাকিব, সাইফউদ্দিন, রিশাদ (হোসেন) এমনকি শরিফুল (ইসলাম); সবাই মোটামুটি ব্যাটিং করতে পারে। কম্বিনেশনের দিক থেকে আমরা ভালো একটা অবস্থানে আছি। সাইফউদ্দিনের জন্য অবশ্যই বড় সুযোগ, যদি ম্যাচ খেলার সুযোগ পায়। নিজের সেরাটা দিতে পারলে দলের ভালো হবে।’

Manual8 Ad Code

এছাড়া বিশ্বকাপের দল প্রসঙ্গে শান্ত বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে যে সিরিজ খেললাম বা এখন যে দল আছে, এখান থেকে প্রায় সবাই-ই বিশ্বকাপে যাবে যদি সুস্থ থাকে। ২-১টা এদিক-সেদিক হতে পারে। অধিনায়ক হিসেবে আমি চাই প্রত্যেক জায়গার ক্রিকেটারদের যেন ফোকাস থাকে। ভালোভাবে প্রস্তুত হয়ে যেন বিশ্বকাপে যেতে পারি।’

Manual1 Ad Code

উল্লেখ্য, আগামী ১ জুন থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা উঠবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে। যেখানে গ্রুপ অব ডেথখ্যাত ‘ডি’-তে পড়েছে বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস ও নেপাল। বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ জুন, ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। যদিও এখনও টাইগাররা বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করেনি। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ খেলতে দেশ ছাড়ার আগেই স্কোয়াড ঘোষণা করা হতে পারে। তিন ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে আগামী ২১ মে থেকে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code