আর গাইবেন না পিয়াল, মাত্র ২৬ বছর বয়সে সব শেষ!

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual6 Ad Code

নিউজ ডেস্ক: ‘অড সিগনেচার’ ব্যান্ডের আলোচিত গান ‘আমার দেহখান’-এর গায়ক ও গিটারিস্ট তানভীর আহাসান পিয়ালের মৃত্যুর খবরে শোকে বিহ্বল হয়েছেন অনুরাগীরা।

সিলেটের একটি কলেজের এক আয়োজনে গাইতে যাচ্ছিলেন ব্যান্ডের সদস্যরা। যাত্রাপথে আজ শনিবার ভোরে নরসিংদী সদর উপজেলার পাঁচদোনায় এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন পিয়াল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ২৬। ব্যান্ডের সদস্যদের বহনকারী মাইক্রোবাসের চালক আবদুস সালামও মারা গেছেন।

আজ দুপুরে মৃত্যুর খবর পাওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে শোকের ছায়া নেমে এসেছে। তরুণ গায়কের অকালপ্রয়াণে শিরোনামহীন, অ্যাশেজ, শূন্যসহ বেশ কয়েকটি ব্যান্ড শোক জানিয়েছে।

Manual2 Ad Code

ব্যান্ডের বাকি সদস্যরাও আহত হয়েছেন। তাঁরা আশঙ্কামুক্ত বলে ফেসবুকে জানিয়েছে অড সিগনেচার। আগামী মঙ্গলবার মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে একটি কনসার্টে গাওয়ার কথা ছিল ব্যান্ডটির।

চট্টগ্রামের এক কলেজ থেকে উচ্চমাধ্যমিক শেষ করে ঢাকার একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন পিয়াল। বিশ্ববিদ্যালয়টির সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।

Manual4 Ad Code

২০১৭ সালে যাত্রা করেছে অড সিগনেচার, বিশেষ করে তরুণ শ্রোতাদের মধ্যে ব্যান্ডটির বেশ জনপ্রিয়তা রয়েছে। এই ব্যান্ডের ‘আমার দেহখান’ গানটি অড সিগনেচার ব্যান্ডের অনুরাগীদের ছাপিয়ে সাধারণ মানুষের মুখে মুখেও ফেরে। গানটি লিখেছেন মুনতাসির রাকিব।

Manual4 Ad Code

২০১৯ সালে ব্যান্ডটির প্রথম গান ‘ঘুম’ প্রকাশিত হয়েছে। এর বাইরে ‘প্রস্তাব’, ‘দুঃস্বপ্ন’, ‘মন্দ’ শিরোনামের গানগুলোও শ্রোতাদের মধ্যে সাড়া ফেলেছে।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code