সারার প্রশংসায় বরুণ

লেখক:
প্রকাশ: ৭ years ago

Manual2 Ad Code

বিনোদন ডেস্কঃ সাইফ আলী খান ও অমৃতা সিং দম্পতির মেয়ে সারা আলী খান। গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত কুলি নম্বর ওয়ান সিনেমার রিমেকে অভিনয় করছেন তিনি। এতে অভিনেতা বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যাবে তাকে। সম্প্রতি এই অভিনেত্রীর প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন বরুণ।

Manual3 Ad Code

কিডস চয়েস অ্যাওয়ার্ডে হাজির হয়েছিলেন বদ্রিনাথ কি দুলহানিয়া সিনেমাখ্যাত এই অভিনেতা। তিনি বলেন, সারা সহশিল্পী হিসেবে অসাধারণ। সে খুবই পেশাদার এবং খুব পরিশ্রম করে। যারা কঠোর পরিশ্রম করে তাদের আমি পছন্দ করি। আমার দেখা অন্যতম পরিশ্রমী অভিনেত্রী সে। আমরা যখন একসঙ্গে থাকি খুবই মজা করি।

Manual6 Ad Code

গোবিন্দ ও কারিশমা কাপুর অভিনীত কুলি নম্বর ওয়ান সিনেমাটি ১৯৯৫ সালে মুক্তি পায়। কমেডি ঘরানার সিনেমাটিতে কারিশমার বাবার চরিত্রে অভিনয় করেন কাদের খান। কারিশমা অভিনীত অন্যতম ব্যবসাসফল সিনেমা এটি। এতে অভিনয়ের জন্য স্টার স্ক্রিন অ্যাওয়ার্ডে বিশেষ জুড়ি পুরস্কার পান গোবিন্দ।

রিমেকে সিনেমাটিতে গোবিন্দর চরিত্রটি রূপায়ন করছেন বরুণ। কারিশমার চরিত্রটিতে দেখা যাবে সারাকে। অন্যদিকে কাদের খানের চরিত্রটিতে পরেশ রাওয়াল অভিনয় করবেন। ২০২০ সালে ১ মে সিনেমাটি মুক্তির কথা রয়েছে। প্রথম সিনেমাটির মতো এটিও পরিচালনা করবেন ডেভিড ধাওয়ান।

Manual2 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code