মুসলিম দেশগুলোর স্বীকৃতি চায় তালেবান

লেখক: Shiuly
প্রকাশ: ৫ years ago

Manual1 Ad Code

নিউজ ডেস্কঃ 

মুসলিম দেশগুলোর সহযোগিতা সংস্থার (ওআইসি) সদস্য দেশগুলোর স্বীকৃতি চায় আফগানিস্তানের তালেবান সরকার।

Manual5 Ad Code

তালেবানের প্রধান মুখপাত্র জাবিহউল্লাহ শুক্রবার জানিয়েছেন, পাকিস্তানে আসন্ন সম্মেলনে তিনি ওআইসির সদস্যদের কাছে এ আহ্বান জানাবেন। খবর আরব নিউজের।

Manual1 Ad Code

গত ১৪ আগস্ট আফগানিস্তানের ক্ষমতা তালেবানদের হাতে আসলেও আন্তর্জাতিক স্বীকৃতি ও বিদেশি অনুদানের অভাবে দেশটিতে মানবিক বিপর্যয় দেখা দিয়েছে।

Manual2 Ad Code

মানবাধিকার ইস্যুতে আন্তর্জাতিক সম্প্রদায় তালেবানকে এখনও স্বীকৃতি না দেওয়ায় যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ আফগানিস্তানের রিজার্ভের অর্থ আটকে রেখেছে।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক আফগানিস্তানের গচ্ছিত সাড়ে ৯ বিলিয়ন মার্কিন ডলার বাজেয়াপ্ত করেছে।

Manual1 Ad Code

আগামী ১৯ ডিসেম্বর ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে মুসলিম দেশগুলোর কাছে নিজেদের স্বীকৃতির দাবি জানাবে তালেবানরা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code