বিকাশ-রকেটে লেনদেনে নতুন নির্দেশনা

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট : বিকাশ, রকেট, নগদের মতো মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠানের লেনদেনের সীমা বাড়িয়ে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট (পিএসডি) থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual3 Ad Code

কেন্দ্রীয় ব্যাংকের নতুন নির্দেশনা অনুযায়ী, এই সেবার গ্রাহকরা এজেন্ট থেকে দৈনিক ৩০ হাজার টাকা ও মাসে ২ লাখ টাকা জমা করতে পারবেন। আর ব্যাংকের হিসাব বা কার্ড থেকে দিনে ৫০ হাজার টাকা ও মাসে ৩ লাখ টাকা জমা করা যাবে। এর আগে কার্ড থেকে দিনে ৩০ হাজার টাকার বেশি জমা করা যেত না।

Manual7 Ad Code

মোবাইল আর্থিক সেবার গ্রাহক একে-অপরকে দৈনিক ২৫ হাজার টাকা এবং মাসে ২ লাখ টাকা পাঠাতে পারবেন। এর আগে, এমএফএসের একজন গ্রাহক অন্য গ্রাহককে সর্বোচ্চ ৭৫ হাজার টাকা পাঠাতে পারতেন।

গ্রাহকরা দৈনিক ২৫ হাজার টাকা ও প্রতি মাসে সর্বোচ্চ দেড় লাখ টাকা উত্তোলন করতে পারবেন। তবে এমএফএস হিসাবের স্থিতি কোনোভাবেই তিন লাখ টাকার বেশি রাখা যাবে না।

Manual1 Ad Code

এই সীমার মধ্যে এমএফএস প্রতিষ্ঠানগুলো ঝুঁকি পর্যালোচনা করে সীমা নির্ধারণ করতে পারবে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code