নিউজ ডেস্কঃ বঙ্গোপসাগরে মিথেন গ্যাসের (গ্যাস হাইড্রেন্ট) সন্ধান মিলেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
Manual1 Ad Code
পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের প্রধান খুরশীদ আলম বলেন, তারা পুরো এলাকায় এখনো সার্ভে করতে পারেননি। তবে যতটুকুতে করতে পেরেছেন তাতে ধারণা করা হচ্ছে, ১৭-১০৩ টিসিএফ গ্যাস হাইড্রেন্ট এখানে রয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বঙ্গোপসাগরে বাংলাদেশের একান্ত অর্থনৈতিক অঞ্চলে ২২০ প্রজাতির সি-উইড (Seaweed), ৩৪৭ প্রজাতির সামুদ্রিক মাছ, ৪৯৮ প্রজাতির ঝিনুক, ৫২ প্রজাতির চিংড়ি, ৫ প্রজাতির লবস্টার, ৬ প্রজাতির কাঁকড়া ও ৬১ প্রজাতির সি-গ্রাস চিহ্নিত করা হয়েছে।
Manual1 Ad Code
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম।
Manual1 Ad Code
