জলবায়ু পরিবর্তনের চেয়ে অভিবাসন নিয়ে বেশি আতঙ্কিত জার্মানরা

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago
প্রতি চারজন ইউরোপীয়র মধ্যে একজন মনে করেন, সরকারের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় ‘অভিবাসন কমানোর’ বিষয়টি থাকা উচিত

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: প্রতি চারজন ইউরোপীয়র মধ্যে একজন মনে করেন, সরকারের শীর্ষ অগ্রাধিকারের তালিকায় ‘অভিবাসন কমানোর’ বিষয়টি থাকা উচিত। ২০২২ সালের আগে এমন মনে করা ইউরোপীয়র সংখ্যা ছিল প্রতি পাঁচজনে একজন।

Manual6 Ad Code

জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বেগ প্রকাশ করা মানুষের সংখ্যা কমছে বলে গবেষণায় জানা গেছে। গবেষণার ফলাফল বলছে, ‘২০২৪ সালে প্রথমবারের মতো বেশিরভাগ ইউরোপীয়র কাছে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ের চেয়ে অভিবাসন কমানো বেশি অগ্রাধিকার পেয়েছে।’

Manual1 Ad Code

এই তালিকায় সবার ওপরে আছে জার্মানি। ২০২২ সালে প্রতি চারজন জার্মান নাগরিকের একজন (২৫ শতাংশ) বলেছিলেন- অভিবাসন কমানো তাদের মূল অগ্রাধিকার। ২০২৪ সালে হারটি ৪৪ শতাংশ হয়েছে। আর ২০২২ সালে প্রতি তিনজন জার্মানের একজন (৩৩ শতাংশ) জলবায়ু পরিবর্তন নিয়ে উদ্বিগ্ন ছিলেন। এখন সেই হার ২৫ শতাংশের নিচে নেমে গেছে।

৫৩টি দেশে গবেষণাটি পরিচালিত হয়। এরমধ্যে গণতান্ত্রিক দেশ ছাড়াও স্বৈরতন্ত্র আছে এমন দেশও আছে। এসব দেশে বিশ্বের মোট জনসংখ্যার ৭৫ শতাংশের বেশি মানুষ বাস করেন। গবেষণার মাধ্যমে গণতন্ত্র, সরকারের অগ্রাধিকার, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ে জানার চেষ্টা করা হয়।

বিশ্বব্যাপী সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখা হচ্ছে যুদ্ধ ও সহিংসতাকে। এরপর আছে দারিদ্র, ক্ষুধা এবং তারপর জলবায়ু পরিবর্তন।

Manual2 Ad Code

বিশ্বের প্রায় অর্ধেক মানুষ মনে করেন, তাদের সরকার অল্প কিছু মানুষের স্বার্থ রক্ষায় কাজ করছে। গণতান্ত্রিক, অগণতান্ত্রিক উভয় দেশের ক্ষেত্রেই একথা প্রযোজ্য।

গত চার বছরে এমন উপলব্ধি সবচেয়ে বেশি ছিল লাতিন আমেরিকায়, এশিয়ায় ছিল সবচেয়ে কম, আর ২০২০ সাল থেকে ইউরোপে এটা ক্রমে বেড়েছে- বিশেষ করে জার্মানিতে।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code