সৎ মায়ের চেয়ে বয়সে ৫ বছরের বড় ছিলেন অভিনেত্রী

লেখক: Shiuly
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

নিউজ ডেস্ক: অবাক করার বিষয় হচ্ছে, পুজা বেদী তার সৎ মায়ের চেয়ে বয়সে ৫ বছরের বড়। অভিনেত্রীর বাবা চতূর্থবারের মতো যাকে বিয়ে করেছিলেন, তার চেয়ে বয়সে ৫ বছরের বড় ছিলেন মেয়ে পূজা বেদী। সে হিসেবে নিজের সৎ মায়ের চেয়ে বয়সে বড় ছিলেন পূজা।

এদিকে পুজার প্রেম নিয়েও বলিউড পাড়ায় চর্চা অনেক। তিনি নানা সময়ে ৫ জনের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আদিত্য পাঞ্চোলির সঙ্গে প্রথম প্রেম নিয়ে আলোচনায় আসেন এই তারকা। এরপর ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে তিন বছর প্রেমের পর সম্পর্ক গড়ায় বিয়ে পর্যন্ত। বিয়ের কয়েক বছরের মধ্যেই দুজনের মধ্যে ঝামেলার কারণে ডিভোর্স হয়ে যায়।

Manual6 Ad Code

ফারহানের সঙ্গে বিচ্ছেদের পর কোরিওগ্রাফার হানিফ হিলালের সঙ্গে ডেট করেন পুজা। দু’বছর পর সেই সম্পর্কও ভেঙে যায়। এরপর ধৃতি বিক্রমাদিত্যের সঙ্গেও ১৮ মাসের সম্পর্ক ছিল পূজার। এত কিছুর পর ‘বিগ বস’ সিজন ৫- এ প্রতিযোগী আকাশদীপ সেহগালের সঙ্গে ডেট করেন।

Manual4 Ad Code

সর্বশেষ ২০১৯ সালে এসে আবারও ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় আসেন পূজা। এবার ব্যবসায়ী মানেক কন্ট্রাক্টরের সঙ্গে বাগদান সারেন তিনি। নিজের বাগদানের খবর সোশ্যাল মিডিয়ার জানান। তবে কিছুদিনের মধ্যেই তাদের বিচ্ছেদের খবর শোনা যায়।

সিনেমায় অভিনয়ের আগে বিজ্ঞাপনে কাজ করতেন পুজা। সিনেমার চেয়ে বিজ্ঞাপনের জন্যই বেশি জনপ্রিয় ছিলেন। ১৯৯১ সালে বড়সড় বিতর্কে জড়ান পুজা। জন্মনিরোধের একটি বিজ্ঞাপনের কারণে বিতর্কের মুখে পড়তে হয় তাকে।

বিজ্ঞাপনে তাকে মডেল মার্ক রবিনসনের সঙ্গে সুইমিং পুলে দেখা গিয়েছিল। পুজা বেদী নানাভাবে সমাজ সচেতনতামূলক কাজে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। এ নিয়ে তুমুল সমালোচনার মুখে পড়েন। এইডস নিয়ে সচেতনতার জন্য অনেক কাজ করেছেন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code