নিজেকে গড়ে তুলছেন তাসকিন

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: জিম্বাবুয়ের বিপক্ষে গেল মাসে ঘরের মাঠে চোটে পড়েছিলেন তাসকিন আহমেদ। সিরিজের শেষ টি২০ ম্যাচে যে কারণে খেলা হয়নি টাইগার এই পেসারের। শঙ্কা জেগেছিল বিশ্বকাপ খেলা নিয়েও। যদিও সহ-অধিনায়ক হয়েই তাসকিনকে দলে রেখেছে বিসিবি। এরপরেও অবশ্য তাসকিন আহমেদকে নিয়ে শঙ্কা কাটেনি। ধারণা করা হয়েছিল শ্রীলংকা এবং দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচেও দেখা যাবে না তাকে। তবে সব শঙ্কা উড়িয়ে গত সোমবার বল হাতে দেখা গিয়েছে তাসকিনকে। আগের থেকে কিছুটা ভালো অবস্থায় আছেন তাসকিন। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। টেক্সাসের ডালাসে দেখা গেছে ছোট রানআপে তাসকিন শুরু করেছেন বোলিং। বোঝাই যাচ্ছে নিজেকে প্রস্তুত করে গড়ে তুলছেন এই পেসার। এই পাঁজরের ইনজুরির কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি২০ সিরিজে খেলতে পারেননি তাসকিন। মিস করছেন বিশ্বকাপের আগে দুই প্রস্তুতি ম্যাচেও। যদিও মূল পর্বের প্রথম ম্যাচে ৮ জুন শ্রীলংকার বিপক্ষে তাসকিনকে পেতে আশাবাদী বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। দিনকয়েক আগে জানা যায় তাসকিনের এমআরআই রিপোর্ট ভালো। যে কারণে প্রথম ম্যাচ থেকেই তাকে পাওয়ার আশা করছে বাংলাদেশ। তাসকিনের ইনজুরি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছিলেন তিনি। কতটা গুরুতর ইনজুরি তা নিয়ে বিস্তারিত বলা হলেও ধারণা করা হয়েছিল, খুব সহজেই সেরে উঠবেন না তিনি। প্রাথমিক অবস্থাতেই বলা হয়েছিল সেরে উঠতে তাসকিনের ২৪ দিন সময় দরকার। বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ জুনের ৮ তারিখ। দিনক্ষণের হিসেবে তাসকিনের হাতে সময় আছে আরও ১০ দিন।

Manual1 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code