২ দিনের সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার ভারত সফরে যাচ্ছেন আগামী শুক্রবার। নবনির্বাচিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে এবার ২ দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি যাচ্ছেন। সফরের শেষ দিন দুই প্রধানমন্ত্রী আনুষ্ঠানিক বৈঠক করবেন।

Manual2 Ad Code

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, প্রধানমন্ত্রী ও সফরসঙ্গীদের নিয়ে শুক্রবার দুপুর ২টায় বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট দিল্লির পালাম বিমান বন্দরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবে।

প্রধানমন্ত্রীর দপ্তরের প্রেস উইং থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
দিল্লিতে পৌঁছার পর এ দিনই (২১ জুন) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস. জয়শঙ্কর।

Manual3 Ad Code

দ্বিতীয় দিনের শুরুতে নয়া দিল্লির ফোরকোর্টে রাষ্ট্রপতি ভবনে আনুষ্ঠানিক সংবর্ধনা দেওয়া হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। প্রধানমন্ত্রী সশস্ত্র সালাম গ্রহণ ও গার্ড অব অনার পরিদর্শন করবেন। এ সময় দুই দেশের জাতীয় সঙ্গীত বাজানো হবে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে আনুষ্ঠানিক ছবিও তোলা হবে এই পর্বে।

Manual8 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code