রাশিয়ার দাগেস্তানে ইহুদি ও খ্রিস্টিয়ান ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা, অন্তত ১৫ পুলিশ নিহত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় প্রজাতন্ত্র দাগেস্তানে সশস্ত্র ব্যক্তিরা রোববার (২৩ জুন) দুটি অর্থোডক্স খ্রিস্টিয়ান গির্জা, একটি ইহুদি উপাসনালয় বা সিনাগগ এবং ট্রাফিক পুলিশের একটি পোস্ট আক্রমণ করে এক ধর্মযাজক ও পুলিশসহ অন্তত ১৫ সদস্যকে হত্যা করেছে। রোববার সন্ধ্যায় দারবেন্ত এবং মাখাচকালায় এই হামলা হয়।

Manual4 Ad Code

রাশিয়ার সন্ত্রাস-বিরোধী জাতীয় কমিটি এক বিবৃতিতে বলেছে, রাশিয়ান অর্থোডক্স চার্চের একজন ধর্মযাজক এবং পুলিশ অফিসাররা ‘সন্ত্রাসী’ হামলায় নিহত হয়। সিনাগগ এবং চার্চটির অবস্থান দারবেন্তে। স্থানটি প্রধানত মুসলিম উত্তর ককেশাস অঞ্চলের প্রাচীন ইহুদি সম্প্রদায়ের বাসস্থান। এটি রাশিয়ার অন্যতম গরিব অঞ্চল। পুলিশ পোস্টটি দাগেস্তানের রাজধানী মাখাচকালায় অবস্থিত। দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান সার্গেই মেলিকভ বলেছেন, নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ছয় হামলাকারী নিহত হয়েছে।

ইউক্রেনকে দোষারোপ
দাগেস্তানের পাবলিক মনিটরিং কমিশনের উপ-চেয়ারম্যান শামিল খাদুলায়েভকে উদ্ধৃত করে আরআইএ নভোস্তি জানায়, দেরবেন্তে একজন ধর্মযাজক এবং মাহাচকালায় গির্জার এক নিরাপত্তা কর্মী নিহত হয়েছে। এই আক্রমণের জন্য কেউ এখনো দায়িত্ব দাবী করে নি, তবে দাগেস্তানে কিছু কর্মকর্তা ইউক্রেন এবং নেটোকে দোষারোপ করেছে। ‘এখানে কোন সন্দেহ নেই যে, এই সন্ত্রাসী আক্রমণগুলো কোনো না কোনোভাবে ইউক্রেন এবং ন্যাটো দেশের গোয়েন্দা সংস্থার সাথে সম্পৃক্ত,’ দাগেস্তানের এক সংসদ সদস্য আব্দুলহাকিম গাদযিয়েভ সামাজিক মাধ্যম টেলিগ্রামে লেখেন।

Manual5 Ad Code

ইউক্রেনের কর্মকর্তারা আক্রমণের পর কোনো মন্তব্য করেনি।
‘যা ঘটেছে, তা দেখে একটি উস্কানি মনে হয়, এবং বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করার একটি জঘন্য প্রচেষ্টা,’ দাগেস্তানের প্রতিবেশি চেচনিয়ার প্রেসিডেন্ট রামজান কাদিরভ বলেন।

সূত্র : ভয়েস অব আমেরিকা, আল জাজিরা, টাইমস অব ইসরাইল

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code