শুধু ত্রাণ নয়, কৃষিতে ক্ষতিপূরণে সহায়তা করবে সরকার- সিলেটে মন্ত্রী নানক

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেটে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি বলেছেন- শুধু ত্রাণ নয়, বন্যায় কৃষিখাতের ক্ষতিপূরণে সহায়তা করবে সরকার । চলমান বন্যায় শুধু ত্রাণ দিয়েই ক্ষান্ত হবে না সরকার, কৃষি খাতে যত ক্ষতি হয়েছে তা পূরণ করার সব ব্যবস্থা গ্রহণ করবেন মাননীয় প্রধানমন্ত্রী। সিলেটবাসী ঘাবড়ে যাবেন না, আতঙ্কিত হবেন না। আপনাদের জনপ্রতিনিধিরা সবসময় আপনাদের পাশে আছেন। শেখ হাসিনার একান্ত কর্মী হিসেবে তারা সকল দায়িত্ব পালন করবেন। সকল দুর্যোগ-দুঃসময়ে আওয়ামী লীগ দেশের মানুষের পাশে দাঁড়ায়। তাই এবারের বন্যায়ও সিলেটবাসীর পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ। ২০২২ সালের দুর্যোগের সময়ও মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগ নেতাকর্মীরা সিলেটবাসীর দিকে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। করোনাকালেও এমনটি হয়েছে। ২০২২ সালে বন্যার সময় খোদ প্রধানমন্ত্রী সিলেট ঘুরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছিলেন।

Manual8 Ad Code

সোমবার (২৪ জুন) দুপুরে সিলেট মহানগরের ৪২ নং ওয়ার্ড কাউন্সিলর কার্যালয় প্রঙ্গণে আওয়ামী লীগের উদ্যোগে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

Manual2 Ad Code

সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মাহাবুব উল আলম হানিফ, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক, সিলেট-৩ আসনের এমপি হাবিবুর রহমান হাবিব, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, কেন্দ্রীয় সদস্য আজিজুস সামাদ ডন এবং সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ।

Manual1 Ad Code

পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক এমপি আরও বলেন- জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধির জন্য বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে বেড়াচ্ছেন। একটি স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য এমন কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন তিনি। বিএনপির সমালোচনা করে জাহাঙ্গীর কবির নানক বলেন, ক্ষমতার মসনদে বসে দেশের হাজার হাজার কোটি টাকা লোটপাট করে দেশকে দেউলিয়া রাষ্ট্রে পরিণত করেছিলো বিএনপি। তাদের কর্তাব্যক্তিরা বিদেশে টাকা পাচার করে আলিশান অট্টালিকা নির্মাণসহ সম্পদের পাহাড় তৈরি করেছেন। আমরা সে সময় অভিযোগ করেছিলাম- তারেক রহমান এই দেশে অর্থ লোপাট করছে, তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। কিন্তু তারেক রহমান তো দূরের কথা- একজন দুনীর্তিবাজের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহন করেনি খালেদা জিয়া সরকার। কিন্তু আমাদের জননেত্রী শেখ হাসিনা দুর্নীতির ক্ষেত্রে আপসহীন। তাই আওয়ামী লীগের শাসনামলে কোনো দুর্নীতিবাজ পার পাচ্ছে না।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code