সিলেটে ১১ দিনব্যাপী বইমেলা শুরু আগামী মঙ্গলবার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক:

Manual4 Ad Code

১১ দিনব্যাপী ‘ষষ্ঠ সিলেট বইমেলা’ আগামী মঙ্গলবার শুরু হচ্ছে। এরই মধ্যে নগরের চৌহাট্টায় কেন্দ্রীয় শহীদ মিনারের স্টল নির্মাণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। সিলেট সিটি করপোরেশনের সহযোগিতায় এই বইমেলার আয়োজন করছে কালান্তর প্রকাশনী ও জসিম বুক হাউস।

রোববার (০৫জানুয়ারি ) বইমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও কালান্তর প্রকাশনীর কর্ণধার আবুল কালাম আজাদ এবং সদস্যসচিব ও জসিম বুক হাউস প্রকাশনীর কর্ণধার মো. জসিম উদ্দিন আয়োজনের বিস্তারিত প্রস্তুতির কথা জানিয়েছেন।

Manual8 Ad Code

তাঁরা জানান, ৭ থেকে ১৭ জানুয়ারি পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের বইমেলাটি পাঠক-পাঠিকা, লেখক-লেখিকাসহ সাহিত্যমোদী মানুষের পদচরণে মুখর হয়ে উঠবে।

Manual7 Ad Code

এবারের বইমেলাটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের উৎসর্গ করা হয়েছে। মেলায় ঢাকা ও সিলেটের ২৯টি প্রকাশনী অংশ নিচ্ছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code