চোখ লাল হলে করণীয়

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

ডেস্ক রিপোর্ট: সকাল বেলা ঘুম থেকে উঠে অনেকে লক্ষ্য করেন তাদের চোখ ফুলে আছে, সঙ্গে ভীষণ লাল। একটু পর তা আবার স্বাভাবিক হয়ে যায়। তবে ঘন ঘন চোখ লাল হলে এবং দীর্ঘ সময় লাল থাকলে অবহেলা করা যাবে না। নিতে হবে চিকিৎসকের পরামর্শ। চোখ লাল হওয়ার অনেক কারণ আছে। তার মধ্যে কিছু কারণ চোখের জন্য খুবই ক্ষতিকর। তাই চলুন জেনে নিই চোখ লাল হওয়ার কারণগুলো-
১. হাঁপানির সমস্যায় যারা ভোগেন তাদের হাঁপানি বাড়লে চোখ লাল হয়।
২. ধুলাবালিতে যাদের অ্যালার্জি তারা অতিরিক্ত ধুলোবালির মধ্যে চলাচল করলে চোখ লাল হয়।
৩. প্রদাহজনিত কারণেও চোখ লাল হয়।
৪. চোখের ওপর চাপ বাড়া বা গ্লুকোমার কারণে চোখ লাল হয়।
৫. চোখে কোনো আঘাত পেলে লাল হতে পারে।
৬. কন্টাক্ট লেন্স যারা ব্যবহার করেন তাদের কন্টাক্ট লেন্স মেয়াদোত্তীর্ণ হলে চোখ লাল হবে এবং কন্টাক্ট লেন্সের কিছু পার্শ্বপ্রতিক্রিয়া থেকেও এমন হতে পারে।
৭. চোখের মেকআপে নিম্নমানের প্রসাধনী ব্যবহারের ফলে চোখ লাল হয়ে যায়। এমনকি না জেনে বুঝে আইড্রপ ব্যবহারেও এমন হতে পারে।
৮. ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেকের অ্যালার্জিজনিত সমস্যা থেকেও চোখ লাল হতে পারে।
৯. সঠিক পাওয়ারের চশমা ব্যবহার না করলে কিশোর-কিশোরীদের চোখ লাল হয়।
১০. একটানা স্ক্রিনে তাকিয়ে থাকলে এমন হয়।
জেনে নিন এমনটা হলে কী করবেন-
১. প্রথমত সমস্যা নিজে বুঝতে না পারলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সে অনুযায়ী মেডিসিন ব্যবহার করুন।
২. অস্বস্তি হলে সরাসরি চোখে পানির ঝাপটা দেন অনেকে। এমনটা করবেন না। যদি বেশি অস্বস্তি হয় তাহলে ঠান্ডা পানি দিয়ে রুমাল ভিজিয়ে চোখের ওপর পট্টি দিয়ে রাখুন।
৩. একটানা কম্পিউটার বা মোবাইল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকবেন না। ঘন ঘন চোখের পাতা ফেলার অভ্যাস গড়ে তুলুন যেন অবচেতনেও আপনার চোখের পাতা পড়ে।
৪. যেসব খাবারে অ্যালার্জি হয় সেসব খাবার এড়িয়ে চলুন।
আরও পড়ুন: বাঁ চোখের পাতা লাফানো কি অশুভ লক্ষণ?
৫. এ ধরনের সমস্যায় অ্যান্টি-অ্যালার্জিক বা লুব্রিকেটেড আইড্রপ নেয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। তবে ক্রনিক অ্যালার্জি আছে এমন রোগীদের ক্ষেত্রে এসব ড্রপ দেয়া হয় না।

Manual8 Ad Code

সুত্র:এফএনএস ডটকম

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual4 Ad Code