ভারতের নতুন কোচ গৌতম গম্ভীর

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: গুঞ্জনটা শোনা যাচ্ছিল বহুদিন ধরেই।ভারতের কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের জায়গায় আসতে যাচ্ছেন গৌতম গম্ভীর।আইপিএলের চলতি মৌসুমে নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন বানানোর পর এই কিংবদন্তিকে জাতীয় দলের কোচ বানানোর দাবি ভারতে অনেকটা ‘পাব্লিক ডিমান্ডে’ পরিণত হয়।অবশেষে সেটি সত্যিই হলো। ভারতের জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে রাহুল দ্রাবিড়ের স্থলাভিষিক্ত হলেন গৌতম গম্ভীর। মঙ্গলবার সন্ধ্যাবেলায় ভারতের নতুন কোচ হিসাবে ঘোষণা করা হয়েছে তাঁর নাম। বোর্ড সচিব জয় শাহ কোচ হিসাবে তাঁর নাম ঘোষণা করেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের মাধ্যমে ভারতীয় দলের সঙ্গে দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়। অবশ্য এর বেশ আগে থেকেই নতুন কোচ খোঁজা শুরু করে দেয় ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (বিসিসিআই)।দীর্ঘ আলোচনার পরে কোচের দায়িত্ব নিতে রাজি হয়েছেন গম্ভীর। বিসিসিআই এর আগে জানিয়েছিল, নতুন প্রধান কোচ চলতি জুলাই থেকে সাড়ে তিন বছরের জন্য জাতীয় দলের দায়িত্ব নিয়ে ২০২৭ সালের ডিসেম্বরে মেয়াদ পূর্ণ করবেন। তিন সংস্করণেই তিনি প্রধান কোচের দায়িত্ব পালন করবেন। ২৭ মে পর্যন্ত আবেদনের শেষ দিন নির্ধারণ করে বিসিসিআই প্রধান কোচের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। সর্বশেষ আইপিএলে গম্ভীরের সঙ্গে এ নিয়ে বিসিসিআইয়ের আলোচনা হয়। গম্ভীর তখন কলকাতা নাইট রাইডার্সের মেন্টরের দায়িত্বে ছিলেন। গৌতম গম্ভীর ২০০৭ ও ২০১১ সালে ভারতের বিশ্বকাপজয়ী দলের ওপেনার ছিলেন। তার নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স দুইবার আইপিএল শিরোপা জিতে। আইপিএলের সবশেষ আসরে কলকাতার মেন্টর হিসেবে দায়িত্ব নিয়ে তৃতীয় শিরোপা উপহার দেন গম্ভীর।

Manual8 Ad Code

সুত্র: দৈনিক ইনকিলাব

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code