বাংলার মিষ্টি আর বাংলাদেশের ইলিশে ইন্দো-বাংলার অনুষ্ঠান

লেখক: Shiuly
প্রকাশ: ৪ years ago

Manual7 Ad Code

ভারত প্রতিনিধি: শারদীয়ার সূচনা লগ্নে উৎসবে মাতলো কলকাতায় অবস্থিত ইন্দো-বাংলা প্রেসক্লাব। অনুষ্ঠানে ইন্দো-বাংলা প্রেসক্লাবের প্রত্যেক সদস্যের হাতে তুলে দেওয়া হয় জগদ্বিখ্যাত বাংলাদেশের সুস্বাদু ইলিশ এবং কলকাতার ঐতিহ্যবাহী মিষ্টি রসগোল্লা। শারদীয়ার আগে এরকম একটি অনুষ্ঠান হওয়ায় আপ্লুত বাংলাদেশ গণমাধ্যমের ভারতীয় প্রতিনিধিরা। ইন্দো বাংলা প্রেসক্লাব এর মুখপাত্র দীপক দেবনাথ বলেন, একে অপরের পাশে থাকাই আমাদের মূল লক্ষ্য। আর কিছুদিন বাদে কলকাতাবাসী দুর্গোৎসবে মাতবে। আমরা চাই এই উৎসবের দিনগুলি সকলের কাছে আনন্দময় এবং প্রাণবন্ত হয়ে উঠুক। আর সেই লক্ষ্যেই আমাদের এই ছোট প্রয়াস।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code