সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual7 Ad Code

ডেস্ক রিপোর্ট: সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে শাখা’র উদ্যোগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলাদেশের জনপ্রিয় চিত্র নায়িকা ও বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সাধারণ সম্পাদক নাসরিন আক্তার নিপুন লন্ড‌ন আগম‌নে ৯ জুলাই ২০২৪, মঙ্গলবার নর্থ লন্ডনের একটি অ‌ভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় সভাপতিত্ব করেন আহবায়ক সৈয়দ রফিকুল ইসলাম সোহেল, সঞ্চালনায় ক‌রেন যুগ্ম আহবায়ক হেলেন ইসলাম।

Manual5 Ad Code

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ‌্য শাখা ক‌মি‌টির সম্মা‌নিত উপদেষ্টা ও বি‌শিষ্ট ক‌মিউনি‌টি ব‌্যক্তি আব্দুল আহাদ চৌধুরী, বাংলা‌দে‌শে জন‌প্রিয় ফোক ও আধ্যাত্মিক গা‌নের সংগীতশিল্পী শিরিন জাওয়াদ, ‌বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও ক‌্যাম‌ডেন সি‌টির সাবেক মাননীয় মেয়র নাসিম আলী ও‌বিই, বি‌শিষ্ট ব‌্যবসায়ী ও ক‌মিউনি‌টি ব‌্যক্তি গয়াছ মিয়া গিয়াস, ক‌মিউনি‌টি নেত্রী লিনা চৌধুরী, ‌বি‌শিষ্ট সমাজ সেবক নাছির উদ্দিন।

Manual6 Ad Code

ডা. পলিন আক্তার না‌র্গিস, মোঃ মাসুদুর রহমান, আনোয়ার খান, জেসমিন ফেরদৌস, নুরুল ইসলাম, নজরুল ইসলাম, মর্জিনা মজুমদার, হাফসা ইসলাম, মোস্তফা সামাদ, কামরুল আই রাসেল, মিয়াদ আহমেদ, বাবুল মিয়া, নজরুল ইসলাম সহ যুক্তরাজ‌্যে বি‌ভিন্ন ক‌মিউনি‌টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সংবর্ধিত অতিথি নাসরিন আক্তার নিপুন তার বক্তব্যে বলেন সিলেটের মাটির সাথে যেমন চট্টগ্রামের মাটির রয়েছে আধ্যাত্মিক একটি মিল, তেমনি এদুটি অঞ্চলের মানুষের মাঝেও রয়েছে মনের মিল, তেমনি প্রবাসেও আন্তরিকতায় অসীম মিল র‌য়ে‌ছে।‌ দে‌শে এবং বি‌দে‌শের মা‌টি‌তে সিলেট-চট্রগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর সকল মান‌বিক কার্যক্রমে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual8 Ad Code