শপথ নিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: শেখ হাসিনা সরকারের পতনের তিন দিন পর বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিলেন নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

Manual7 Ad Code

বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের কাছে তিনি শপথ গ্রহণ করেন।

Manual3 Ad Code

রাত ৯টা ২০ মিনিটে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়ে স্বাক্ষর করেন ড. মুহাম্মদ ইউনূস।

Manual7 Ad Code

এরপর ১৬ জন উপদেষ্টামণ্ডলীর নাম ঘোষণা করা হয়। তাদের মধ্যে আছেন-ড. সালেহ উদ্দিন আহমেদ, ড. আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ানা হাসান, শারমিন মুরশিদ, ফারুকী আযম, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন, সুপ্রদিপ চাকমা, বিধান রঞ্জন রায়, আ.ফ.ম খালিদ হাসান, ফরিদা আখতার, নুরজাহান বেগম, মো. নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এই উপদেষ্টাদের মধ্যে বিধান রঞ্জন রায়, ফারুকী আজম ও সুপ্রদীপ চাকমা ঢাকার বাইরে থাকায় বাকি ১৪ জনকে শপথ পাঠ করান রাষ্ট্রপতি।

সুত্র: দৈনিকবাংলাদেশ অনলাইন ডটকম

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code