নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে বিক্ষোভকারীদের চাপেরমুখে নামানো হলো বঙ্গবন্ধুর ছবি

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago
Screenshot

Manual3 Ad Code

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস থেকে বিক্ষোভকারীদের চাপেরমুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলা হয়েছে। স্থানীয় সময় গত ৫ আগস্ট সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। সেই সময় বঙ্গবন্ধুর ছবি দেয়াল থেকে নামানো ছাড়াও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অন্যান্য ছবি ও বইপত্র সরিয়ে ফেলা হয়। নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেট অফিসসূত্রে এসব তথ্য জানা গেছে। কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সোমবার বিকেল প্রায় আড়াইটার দিকে ৪০/৫০ জন বিক্ষোভকারী কনস্যুলেট জেনারেল অফিসে প্রবেশ করার চেষ্টা করেন।

Manual7 Ad Code

এসময় পুলিশকে জানানো হলেও পুলিশ আসার আগেই বিক্ষোভকারীরা জোরপূর্বক অফিসে ঢুকে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলতে বলেন। এসময় কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হুদা সরকারী নির্দেশ ছাড়া বঙ্গবন্ধুর ছবি নামানো যাবে না বললে বিক্ষোভকারীরা উত্তেজিত হয়ে ওঠেন। মাথায় বাংলাদেশি পতাকা পেচানো কিছু বিক্ষোভকারী কনস্যুলটে হট্টগোল শুরু করেন। একপর্যায়ে বিক্ষোভকারীদের চাপেরমুখে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলা হয়। সেই সময় বঙ্গবন্ধুর ছবি দেয়াল থেকে নামানো ছাড়াও বঙ্গবন্ধুর ছবি সম্বলিত অন্যান্য ছবি ও বইপত্র সরিয়ে ফেলতে হয়।

Manual6 Ad Code

নাজমুল হুদা জানান, এসময় বিক্ষোভকারীরা কনস্যুলটে হট্টগোল করলেও তারা হামলা কিংবা কোনকিছু ভাংচুর করেনি। এসময় বিক্ষোভকারীরা আরসিএ’র লেখা একটি লিফলেট তার নিকট হস্তান্তর করেন।
ডেপুটি কন্সাল জেনারেল এস এম নাজমুল হাসান ইউএসএনিউজঅনলাইন.কমকে জানান, সরকারী নির্দেশ মোতাবেক গত ৫ আগস্ট সোমবার সকালে কনস্যুলট অফিস খোলার সাথে সাথেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি দেয়াল থেকে নামিয়ে ফেলা হয়।

উল্লেখ্য, ব্যাপক শিক্ষার্থী আন্দোলনের মুখে সোমবার ৫ আগস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন শেখ হাসিনা। এরপর দেশ ছেড়ে ভারতে যান। বেলা আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে ঢাকা ছাড়েন শেখ হাসিনা। সেই সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন।

Manual4 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code