ভারতে নাগরিকত্বের আবেদন সহজ করলো মোদি সরকার

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual3 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক: বাংলাদেশের সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রায় নীরবেই সংশোধিত নাগরিকত্ব আইনে (সিএএ) আবেদন করার প্রক্রিয়াকে সহজ করলো ভারতের মোদি সরকার। জানা গেছে, বাংলাদেশ থেকে আগত হিন্দু শরণার্থীদের ভারতে নাগরিকত্বের আবেদন করতে গেলে যে সব নথি দেওয়ার কথা বলা হয়েছিল তা এবার শিথিল করা হয়েছে। নাগরিকত্ব পাওয়ার জন্য সিএএ-র ১এ শিডিউল অনুযায়ী,আবেদনকারী বা তার পূর্বপুরুষ যে বাংলাদেশ, আফগানিস্তান বা পাকিস্তান থেকে আসা সংখ্যালঘু, তা প্রমাণ করতে নথি জমা করতে হয়। সেই ধরনের ৯টি নির্দিষ্ট নথির একটি তালিকা আছে ১এ শিডিউলে। তবে এবার সেই তালিকায় থাকা নথির সঙ্গে জুড়েছে ‘ইত্যাদি’ বলে একটি শব্দ বন্ধনী।

জানা গেছে, এবার নির্দিষ্ট সেই ৯টি নথি যদি নাও থাকে তাহলেও আটকাবে না সিএএ-র আবেদন। সেই ক্ষেত্রে নথি যাচাই করা সরকারি কর্মকর্তার সিদ্ধান্তের ভিত্তিতে সেই আবেদনকারীর আবেদন গৃহীত হতে পারে। আর ধর্মীয় প্রমাণ হিসেবে স্থানীয় প্রসিদ্ধ কোনও মন্দির বা ধর্মীয় প্রতিষ্ঠানের পুরোহিতের থেকে প্রশংসাপত্র জমা দিলেই চলবে।

Manual7 Ad Code

দীর্ঘ প্রতিক্ষার পর সিএএ-র বিধি জারি হওয়ার পর উদ্বাস্তু সংগঠনগুলো ও মতুয়াদের তরফ থেকে দাবি করা হচ্ছিল, নিঃশর্তে নাগরিকত্ব দিতে হবে। যদিও সিএএ বিধিতে বাংলাদেশের বেশ কিছু নথি ও তথ্যপ্রমাণ পেশের নিয়ম রয়েছে। পাশাপাশি সিএএ-তে আবেদন করতে গেলে প্রথমেই আবেদনকারীকে ‘ডিক্লারেশন’ দিতে হবে যে তিনি বাংলাদেশি। এই আবহে সিএএ নিয়ে সংশয় দেখা দিয়েছিল অনেকের মনেই। সেভাবে সিএএ-তে আবেদনও জমা পড়েনি।

Manual7 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code