

ইন্টারন্যাশনাল ডেস্ক: রুশ সেনাবাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলের একটি গ্রাম দখল করেছে। যা গুরুত্বপূর্ণ শহর পোকরভস্ক থেকে মাত্র ১৬ কিলোমিটার দূরে অবস্থিত। রাশিয়া বৃহস্পতিবার (১৫ আগস্ট) এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। পোকরভস্ক শহরটি ওই এলাকায় ইউক্রেনীয় বাহিনীর সরবরাহের প্রধান সড়কগুলোর কেন্দ্রবিন্দুতে রয়েছে।
আগস্টের ৬ তারিখে রুশ ভূখণ্ডে ইউক্রেনের আকস্মিক হামলায় চাপে পড়েছে মস্কো। সামরিক বিশ্লেষকদের মতে,রুশ বাহিনীকে ইউক্রেনীয় ফ্রন্ট থেকে সরাতে ইউক্রেনীয় চেষ্টা বলে মনে করা হচ্ছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, রুশ বাহিনী খারকিভ থেকে লুহানস্ক এবং ডনেস্ক পর্যন্ত ফ্রন্টলাইনে একাধিক অগ্রগতি অর্জন করেছে। বিশেষ করে, ডনেস্ক অঞ্চলে পোকরভস্কের দিকে যাওয়ার রাস্তা দখলের লক্ষ্যে ইভানিভকা গ্রামটি রুশ বাহিনী নিয়ন্ত্রণে নিয়েছে এবং সেখানে একাধিক সংঘর্ষে ইউক্রেনীয় বাহিনী পিছু হটেছে।