নিষিদ্ধ ডিকভেলা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

স্পোর্টস ডেস্ক: ডোপ টেস্টে পজিটিভ হয়ে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হলেন শ্রীলঙ্কার উইকেটকিপার ব্যাটার নিরোশান ডিকভেলা। শুক্রবার এই খবর নিশ্চিত করে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, অবিলম্বে এই শাস্তি কার্যকর হবে।

সম্প্রতি শেষ হওয়া লঙ্কা প্রিমিয়ার লিগ চলাকালে ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং গাইডলাইন অনুসারে করা ডোপ টেস্টে ব্যর্থ হন ডিকভেলা। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত তার ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে। এই বিষয়ে আরও তদন্ত করা হবে বলে এসএলসি জানিয়েছে।

Manual3 Ad Code

৩১ বছর বয়সী উইকেটকিপার ব্যাটার এলপিএলে গল মার্ভেলসের অধিনায়কত্ব করেন। জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেন গত বছর মার্চে। এই বছরের শুরুতে বাংলাদেশের বিপক্ষে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি সিরিজের দলে ডাক পেলেও কোনও ম্যাচ খেলতে পারেননি।

Manual6 Ad Code

ক্রিকেট ক্যারিয়ারে বিতর্কের সঙ্গে ডিকভেলার নাম জড়িয়েছে অনেকবার। বিশেষ করে মাঠের বাইরে তার জীবনযাপন বেশ সমালোচিত হয়েছে। ২০২১ সালে বায়ো-বাবল ভেঙে নিষিদ্ধ হওয়া তিন খেলোয়াড়ের একজন ছিলেন তিনি।

Manual5 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual7 Ad Code