ইউরোপে মাংকিপক্সের নতুন ধরন নিশ্চিত করলো ডব্লিউএইচও

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ডেস্ক রিপোর্ট: আফ্রিকায় মাংকিপক্স বা এমপক্স ভাইরাসের একটি নতুন ধরনের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ার পর এবার ইউরোপে প্রথমবারের এ ভাইরাসে আক্রান্ত রোগী পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) সুইডেনে এই ভাইরাসে আক্রান্ত এক ব্যক্তির কেস নিশ্চিত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

Manual2 Ad Code

ডব্লিউএইচও এই রোগটিকে বিশ্বব্যাপী জনস্বাস্থ্যের জন্য জরুরি অবস্থা ঘোষণা করার একদিন পর সুইডেনের ঘটনাটি সামলে এলো।

Manual6 Ad Code

এক সংবাদ সম্মেলনে সুইডিশ স্বাস্থ্য কর্মকর্তারা বলেছেন, আক্রান্ত ব্যক্তি আফ্রিকায় থাকাকালীন ক্লেড আইবি ধরণের এমপক্সে সংক্রমিত হয়েছিলেন। তিনি এখন চিকিৎসাধীন রয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual2 Ad Code