ভারতজুড়ে চিকিৎসকদের ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual8 Ad Code

ইন্টারন্যাশনাল ডেস্ক: কলকাতায় এক ডাক্তারকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে দেশব্যাপী ২৪ ঘণ্টার ধর্মঘট শুরু করেছেন ভারতীয় চিকিৎসকরা। শনিবার (১৭ আগস্ট) সকাল থেকেই ভারতজুড়ে হাসপাতাল ও ক্লিনিকগুলো শুধু জরুরীসেবা ছাড়া সব ধরনের চিকিৎসা পরিষেবা বন্ধ করে দিয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ড নারীদের বিরুদ্ধে সহিংসতার দীর্ঘস্থায়ী ক্ষোভকে আরও চাঙ্গা করে তুলেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে।৯ আগস্ট কলকাতার একটি সরকারি হাসপাতালে ৩১ বছর বয়সী এক ডাক্তারকে ধর্ষণের পর হত্যা করে তার রক্তাক্ত দেহ ফেলে রাখা হয়। এ ঘটনার প্রতিবাদের দেশটির একাধিক শহরে বিক্ষোভ শুরু হয়েছে। অনেক শহরে ডাক্তার ও অন্যান্য স্বাস্থ্যসেবা কর্মীদের নেতৃত্ব বিক্ষোভ করা হচ্ছে। তবে বিচারের দাবিতে হাজার হাজার সাধারণ মানুষও এই আন্দোলনে অংশ নিয়েছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code