

যুক্তরাষ্ট্র অফিস: জার্মানি ও ন্যাটোর নিরাপত্তার জন্য ৬০০টি প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেম দেওয়া হচ্ছে বলে জানিয়েছে পেন্টাগন। এ বিষয়ে তিন পক্ষের মধ্যে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যে চুক্তির পরিমাণ হলো পাঁচশ কোটি ডলার।
পেন্টাগনের ডিফেন্স সিকিউরিটি কোঅপারেশন এজেন্সি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র ও নিরাপত্তা সংক্রান্ত নীতি মেনে এসব ক্ষেপণাস্ত্র সিস্টেম বিক্রি করা হচ্ছে। এর ফলে ন্যাটোর একটি শরিক দেশের (জার্মানি) নিরাপত্তা বাড়বে। দেশটি ইউরোপের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থায়িত্বের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ শক্তি।
এ সংক্রান্ত চুক্তিটি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সঙ্গে জার্মানির জাতীয় ও আঞ্চলিক প্রতিরক্ষা উন্নত করার লক্ষ্য পূরণে সাহায্য করবে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ও এসব মিসাইল বিক্রিতে ছাড়পত্র দিয়েছে। তবে এখনও মার্কিন কংগ্রেসের অনুমোদনের অপেক্ষায় রয়েছে চুক্তিটি।