ফুলের চাদরে রাধিকার হলুদের সাজ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual5 Ad Code

ডেস্ক রিপোর্ট: ঝকঝকে পাথর কিংবা চকচকে হীরার ঝলকানি ছিল না এদিনের সাজে। তবুও ঝলমল করছিলেন কনে রাধিকা মার্চেন্ট। স্নিগ্ধ ও অপরূপ সাজে হলুদের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন আম্বানি বাড়ির হবু বউ রাধিকা। রূপকথার রাজ্য থেকে উঠে আসা এক রাজকন্যার মতোই অপরূপা লাগছিল তাকে।

নিঃসন্দেহে বছরের সবচেয়ে আলোচিত ও জমকালো বিয়ে হতে যাচ্ছে আম্বানি পরিবারের ছোট ছেলের বিয়ে। এরই মধ্যে প্রি ওয়েডিং নিয়ে মাতামাতি চলেছে প্রায় অর্ধেক বছরজুড়েই। ১২ জুলাই অনুষ্ঠিত হবে বিয়ে। এর আগে হয়ে গেল জমকালো আরেক আয়োজন, গায়ে হলুদের অনুষ্ঠান।

Manual1 Ad Code

এদিন রাধিকা দামি হীরা-পান্নার বদলে পুরদস্তুর ফুলেল সাজে সেজেছিলেন। সবচেয়ে বেশি নজর কেড়েছে তার তাজা ফুলের তৈরি ওড়নাটি। ফ্যাশন ডিজাইনার অনামিকা খান্না ডিজাইন করেছিলেন পোশাকটি। স্টাইলিং করেছেন বলিউডের তারকা ফ্যাশন ডিজাইনার ও স্টাইলিশ রিয়া কাপুর। আর ওড়না ড্রেপিংয়ের দায়িত্বে ছিলেন ড্রেপিং শিল্পী ডলি জৈন।

Manual1 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code