দেশের উপজেলা ও জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual4 Ad Code

ডেস্ক রিপোর্ট: দেশের ৪৯৩টি উপজেলা পরিষদ ও ৬১ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। সোমবার (১৯ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এ-সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Manual4 Ad Code

চেয়ারম্যানদের অপসারণ ও মৃত্যুর কারণে চেয়ারম্যানের মোট শূন্য পদ ধরে মোট ৪৯৪টি পদে প্রশাসক নিয়োগ দেওয়া হলো। এদিকে নাটোর জেলা পরিষদের চেয়ারম্যানের মৃত্যুতে ওই পদ শূন্য ঘোষণা করে সেই পদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে। পার্বত্য তিন জেলা বাদে দেশের সব জেলায় (৬১টি) প্রশাসক নিয়োগ করেছে সরকার। এর আগে গত ১৭ আগস্ট উপজেলা পরিষদ আইন-১৯৯৮ এ সংশোধন করে অধ্যাদেশ জারি করে সরকার। এতে বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যানকে অপসারণের বিভাগ রাখা হয়। সোমবার (১৯ আগস্ট) জেলা পরিষদ পদে প্রশাসকের প্রজ্ঞাপন জারি করে স্থানীয় সরকার বিভাগ।

Manual5 Ad Code

আদেশে আরও দেখা গেছে, উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের। এর আগে অপর এক আদেশে ৪৯৩ উপজেলা চেয়ারম্যানকে অপসারণ করা হয়। আর খুলনার কয়রা উপজেলায় চেয়াম্যানের মৃত্যুর কারণে পদ শূন্য ঘোষণা করা হয়। এরপর দেশের ৪৯৪টি উপজেলায় প্রশাসক নিয়োগ করা হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual5 Ad Code