গো ব্যাক’ স্লোগান উঠলো মিমি ও ঋতুপর্ণাকে ঘিরে

লেখক:
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

সাউথ এশিয়া ডেস্ক:

Manual6 Ad Code

প্রতিবাদীদের হাতের মোমবাতি নিভিয়ে হামলা, চাঞ্চল্যকর অভিযোগ উঠলো পশ্চিমবঙ্গের কোচবিহারের মাথাভাঙায়। গোটা পশ্চিমবঙ্গ যখন পথে নেমে আরজি করের ঘটনার প্রতিবাদ জানাচ্ছে, তখন মাথাভাঙায় মুছে দেওয়া হলো রাস্তায় লেখা স্লোগান ও ছবি। অভিযোগ উঠেছে শাসক দলের কর্মীদের বিরুদ্ধে।

Manual3 Ad Code

ছবি এঁকে, গান গেয়ে প্রতিবাদ জানাচ্ছিলেন সাধারণ মানুষ। আচমকা একদল লোক এসে জল ঢেলে সব অঙ্কন মুছে দেন বলে অভিযোগ। প্রতিবাদীরা রীতিমতো চমকে যান এই আকস্মিক হামলায়। এই বিষয়ে কথা বলার জন্য উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি কলকাতায় আছেন। এই বিষয়ে কিছু জানেন না, তাই কথা বলবেন না।

তৃণমূলের শহর সভাপতির আঁকা মোছার কথা স্বীকার করে নেন। শুধু তাই নয়, যুক্তি দিয়ে বোঝান, কেন এমন করা হলো। তিনি বলেন, তিলোত্তমার ছবি রাস্তায় যে আঁকা থাকবে, এই রাস্তা দিয়ে অনেকে হাঁটাচলা করবে। তার ওপর পা পড়বে। যারা এঁকেছে, তাদের কোনও কাণ্ডজ্ঞান নেই। আমরাও জাস্টিস চাই। কিন্তু এই জাস্টিসের নাম করে সিপিএম ও বিজেপির দালালরা অন্য খেলা খেলতে চাইছে। তার প্রতিবাদ জানাই। শুধু ছবি আঁকাই নয়, রীতিমতো ধস্তাধস্তির ছবিও দেখা যায় মাথাভাঙায়।

Manual3 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code