মসজিদ-মন্দির-মাজারে হামলা গর্হিত কাজ: ধর্ম উপদেষ্টা

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual2 Ad Code

ডেস্ক রিপোর্ট: অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, ‘মসজিদ, মন্দির এবং মাজারে হামলা গর্হিত কাজ। ধর্মীয় উপাসনালয়ে যারা হামলা চালায় তারা মানবতার শত্রু। নিরাপত্তার স্বার্থে স্থানীয় সাধারণ জনগণের পাশাপাশি মাদ্রাসার ছাত্রদের সম্পৃক্ত করে পূজার সময় মন্দির পাহারা দেওয়া হবে।’

শনিবার বেলা ১১টায় রাজশাহী মহানগরীর নওদাপাড়ায় অবস্থিত আল মারকাজুল ইসলামি আস সালাফি মাদ্রাসা পরিদর্শন এবং শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। এ সময় জাতীয় সঙ্গীত পরিবর্তন ইস্যু নিয়ে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের এই উপদেষ্টা বলেন, ‘বিতর্ক সৃষ্টি হয় এমন কিছু করবে না অন্তর্বর্তীকালীন সরকার।’

Manual4 Ad Code

ড. খালিদ হোসেন মাদ্রাসাশিক্ষার্থীদের প্রসঙ্গে বলেন, ‘মাদ্রাসাশিক্ষার্থীরা জঙ্গিবাদের সঙ্গে যুক্ত নয়। বিভিন্ন গোয়েন্দা রিপোর্টে যা প্রমাণিত। বরং তারা জাতির দুর্দিনে সবার আগে এগিয়ে আসেন। জাতীয় উন্নয়নে বিশেষ অবদান রাখছেন মাদ্রাসার শিক্ষার্থীরা। তাই তাদের এখন বড় স্বপ্ন দেখতে হবে। দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে।’

Manual6 Ad Code

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual3 Ad Code