কমলা জিতলে ইসরাইল থাকবে না, দাবি ট্রাম্পের

লেখক: Nopur
প্রকাশ: ২ years ago

Manual1 Ad Code

যুক্তরাষ্ট্র অফিস: সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইহুদি রিপাবলিকানদের এক সমাবেশে বলেছেন, যদি ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস আসন্ন নির্বাচনে জয়ী হন, তবে ‘ইসরাইল আর থাকবে না’।
তিনি দাবি করেছেন, বাইডেনকে সমর্থনকারী ইহুদি ডেমোক্র্যাটদের তাদের ‘মস্তিষ্ক পরীক্ষা করানো উচিত’। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

Manual6 Ad Code

রিপাবলিকান জিউইশ কোয়ালিশনের এক সমাবেশে ট্রাম্প বলেন, যদি তারা জেতে, ইসরাইল শেষ। শুধু এটি মনে রাখবেন। আপনারা ইসরাইলের কথা ভুলে যেতে পারেন। এটিই ঘটতে যাচ্ছে। তাই তাদের (ইহুদি) ৫ তারিখ ভোট দিতে হবে। ট্রাম্পকে তাদের ভোট দিতে হবে। তারা যদি ভোট না দেয়, তাহলে এটি খুবই ভয়ানক পরিস্থিতি হবে।
ট্রাম্প তার বক্তব্যে বারবার উল্লেখ করেছেন, ইহুদি ভোটারদের হ্যারিসকে সমর্থন করা উচিত নয়. কারণ তিনি মনে করেন, এতে ইসরাইলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে।

Manual2 Ad Code

ট্রাম্প অতীতে বারবার ইহুদি ডেমোক্র্যাটদের সমালোচনা করেছেন এবং বলেছেন, তারা ‘ইসরাইলকে ঘৃণা করে’। গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইহুদি ভোটারদের নিয়ে তার বক্তব্য আরও কঠোর হয়েছে। ভাষণে ট্রাম্প বলেন, আমি বুঝতে পারি না, কেউ কীভাবে তাদের (ডেমোক্র্যাট) সমর্থন করতে পারে। যদি আপনি ইহুদি হন এবং তাদের সমর্থন করেন, তবে আপনার মাথা পরীক্ষা করানো উচিত।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন।
Manual1 Ad Code
Manual6 Ad Code